• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হাজী দানেশদিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) বিকেলে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষরে সম্মেলন প্রস্তুতি কমিটি, হাবিপ্রবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এর সম্মেলন প্রস্তুতি কমিটি, হাবিপ্রবি শাখার আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমানের সভাপেিতত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু ছিলেন এক অনন্য নেতা। সহজ সরল সাদামাটা অথচ দৃঢ়চেতা এক মানুষ। তাঁর নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিজয়ের পর যুদ্ধ বিধ্বস্থ দেশকে বির্নিমাণের জন্য তিনি যখন দিনরাত কাজ করছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন, ঠিক সেই মুহুর্তে স্বাধীনতা বিরোধী জাতীয় ও আর্ন্তজাতিক চক্রের যোগ সাজসে তাঁকে হত্যা করা হয়। এ দেশের বিপথগামী কিছু সংখ্যক সেনা সদস্য ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করে তা বিশ্ব ইতিহাসে বিরল।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা নিছক একজন ব্যক্তিকে হত্যা ছিল না। এটি ছিল একটি দেশকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যারা যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের দেশে এনে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিশ্ববিদ্যায়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ডা. এসএম হারুন-উর-রশীদ, কৃষি সম্প্রসারন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, উপ-পরিচালক কৃষিবিদ মো. ফেরদৌস আলম, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম চৌধুরী. কৃষিবিদ মো. রাশেদ জামান, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামান জেমী, ছাত্রনেতা তারেক চৌধুরী, নাহিদ আহমেদ নয়ন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক কৃঞ্চ চন্দ্র রায়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এ বাকসুর ভিপি থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আগমন, কৃষিবিদদের ক্লাশ ওয়ান করার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা এবং বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময়ে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন।
এর আগে বঙ্গবন্ধুর জীবনীর উপর স্থিরচিত্র প্রদর্শনী করা হয় এবং আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ