• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াতের চরিত্রে কিয়ারা

indexবিনোদন ডেস্ক : ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাহিনি নিয়ে বলিউডে নির্মিত হতে চলেছে চলচ্চিত্র এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। এই সিনেমায় ধোনির চরিত্রে সুশান্ত সিংহ রাজপুত অভিনয় করবেন, সেটা ইতিমধ্যে সবারই জানা।

তবে ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াতের চরিত্রে সিনেমাটিতে কে অভিনয় করবেন, তা নিয়ে ছিল জল্পনা। প্রায় তিন মাস ধরে খোঁজ চলছিল ধোনির স্ত্রীর চরিত্রের অভিনেত্রীর। অবশেষে খোঁজ মিলেছে।

জানা গেছে, ধোনির স্ত্রী সাক্ষীর চরিত্রে সিনেমাটিতে দেখা যাবে ফাগলি সিনেমা খ্যাত অভিনেত্রী কিয়ারা আদবানিকে। এই অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করবেন ধোনির বায়োপিকে।    এই চরিত্রের জন্য এর আগে বলিউডের দক্ষ সব নায়িকার নাম শোনা গিয়েছিল। সেই তালিকায় ছিলেন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, কৃতী স্যানন, পরিনীতি চোপড়ার মতো অভিনেত্রীরা। কিন্তু অবশেষে কিয়ারাকে এই রোলটি অফার করা হয়েছে।  সাক্ষী রাওয়াত ও কিয়ারা আদবানি ফাগলি সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও এই সিনেমায় কিয়ারাকে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে। নীরজ পান্ডের পরিচালনায় এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটি আগামী বছরের ২২ অক্টোবর বলিউডে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ