• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৬

গণপিটুনিসিসি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ ও নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ও রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীতে গণপিটুনির এই ঘটনা ঘটে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া-গোমস্তাপুর সড়কের মকরমপুরে একটি মোটরসাইকেলের গতিরোধ করে চার ডাকাত ডাকাতির চেষ্টা চালায়। এসময় ওই মোটরসাইকেল আরোহী চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের গণপিটুনি দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং বাকি তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের রাত ৯টার দিকে গোমস্তাপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এক অটো ভ্যানচালককে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালি মিজাপুর গ্রামের ডাকাত সর্দার গোলাম রাব্বানী (৫০) ও ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের শফিকুলের ছেলে টুটুল (৩৪)।

ঘটনাস্থল থেকে একটি অটো ভ্যান উদ্ধার করা হয়েছে। ওই অটো ভ্যানে করে ডাকাতরা ঘটনাস্থলে এসেছিল বলে স্থানীয়রা জানায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘স্থানীয়রা বলছে মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাতির সময় ডাকাতদের হাতেনাতে ধরে গণপিটুনি দেওয়া হয়। তবে আসলেই তারা ডাকাত কী না তা তদন্ত করে দেখা হবে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, ওই সড়কে প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। আর এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ ছিল।

অন্যদিকে নরসিংদীর মনোহরদীর চরমান্দিয়া গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

জানা যায়, রাতে ৭/৮ জন যুবক ডাকাতির উদ্দেশে ওই গ্রামের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। এসময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই দুইজনকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ