• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এবার গায়িকার খাতায় শ্রুতির নাম

শ্রুতিবিনোদন ডেস্ক: বলিউডের বেশ কয়েকজন নায়িকার পরিচয় এখন গায়িকাও। বলিউড নায়িকাদের গানের পথে এগিয়ে যাওয়ার এই অনুপ্রেরণা বলা যেতে পারে, প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে গানেও প্রিয়াঙ্কার সাফল্য দেখে অনেকেই এখন উৎসাহী।

যেমন হাল আমলের অভিনেত্রী আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর সহ অনেকেই অভিনয়ের পাশাপাশি সিনেমার গানেও কন্ঠ দিচ্ছেন। এ তালিকায় রয়েছেন বলিউড ও তামিল অভিনেত্রী শ্রুতি হাসানও। বাবা কমল হাসানের হে রাম সিনেমায় মাত্র ১৩ বছর বয়সে গান গেয়েছিলেন শ্রুতি। এর পর বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে, নায়িকা পরিচয়ের পাশাপাশি পুরোদস্তুত গায়িকা পরিচয়েরও প্রমাণ দিয়েছেন তিনি।

জনপ্রিয় এই অভিনেত্রী এবার নিজের গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন বলে জানা গেছে। সম্প্রতি টুইটারে শ্রুতি জানান, ‘শিগগিরই অ্যালবাম নিয়ে হাজির হচ্ছি। শ্রোতাদের জন্য এমন উপহার বারবার নিয়ে আসতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ