• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি ইউএস-বাংলা বিমান

বিমান ইউএস বাংলাসিসি নিউজ: দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি ইউএস-বাংলার একটি বিমান। ফলে যাত্রীসহ বিমানটি পূর্ণরায় ঢাকা ফেরত গেছেন। ওই বিমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ছিলেন।

সূত্র মতে, সকাল ৬ টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে আসে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (নং-১৫১)। সৈয়দপুর বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় ছিল ৭.৫০ মিনিটে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করেই ঢাকার উদ্দেশ্যে ফেরত যায়। বিমানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়াসহ ৪৭ জন যাত্রী ছিলেন। অপরদিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওই বিমানের যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ৬৩ জন যাত্রী। পরে শুধুমাত্র মন্ত্রীসহ ৩ জন যাত্রী পরবর্তী ইউনাইটেড এয়ারওয়াজে ঢাকার ফিরেন।
এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ জানান, অবতরণ করতে না পেয়ে ইউএস-বাংলার বিমানটি ঢাকা ফিরে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএ-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর স্টেশন ইনচার্জ রাকিব মোস্তাকিম। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে এলে ঢাকা থেকে ওই বিমানটি সৈয়দপুরের উদ্দেশ্যে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ