• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে ছুরিকাঘাতে যুবলীগ নেতাকে হত্যা

kaliakoir1440168108গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে উপজেলা যুবলীগের প্রাক্তন সভাপতি মো. রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মিলাদ ও আলোচনাসভা চলছিল ওই কলেজের মাঠে।

কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একপর্যায়ে যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন।

তিনি মঞ্চের কাছে একটি চা স্টলে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামসুল হুদা নাঈম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের পেটে তিনটি, বুকে একটি ছুরিকাঘাতের জখম এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ