• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টানা বর্ষণে ডুবে গেছে চিলমারীর রাস্তাঘাট

chilmari-1হাবিবুর রহমান, চিলমারী: প্রচন্ড গরমের পর হঠাতেই কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলা পরিষদসহ সদরের বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। বিপাকে পড়েছে উপজেলার খেটে খাওয়া দিনমজুর, ফুটপাতের ব্যবসায়ী ও ভাসমান হকাররা।
একটানা কয়েকদিনের বৃষ্টির কারণে উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড অফিস, থানাহাট বাজার, চিলমারী ডিগ্রী কলেজ রোড, থানাহাট বাজার রোড, গোলাম হাবিব মহিলা কলেজ রোডসহ বিভিন্ন রাস্তাঘাটসহ বিভিন্ন স্কুল কলেজ পানিতে চলিয়ে যাওয়ায় বিপাবে পড়েছেন ছাত্র/ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারন। বিরূপ আবহাওয়ার কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনাও কমে গেছে। উপার্জন বন্ধ থাকায় তাই সমস্যায় পড়েছেন উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের বেশির ভাগ মানুষ। কয়েক দিনের প্রচন্ড গরমের পর গত বুধবার থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। গতকাল বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, খেটে খাওয়া মানুষ গুলো বৃষ্টিতে ভিজে কাজের সন্ধানে বের হলেও কোন কাজ মিলছে না। ফুটপাতের দোকানপাটও বন্ধ। ভাসমান হকারদেরও উপস্থিতি কম। রাস্তার মোড়ে মোড়ে ভ্যানগাড়িতে করে বিভিন্ন মালামাল নিয়ে দোকানপাট খুলে বসতে পারছেন না দোকানিরা। পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে হকারদের হাকডাকও হঠাতেই যেন বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে দিনমজুরা ও শ্রমিকরা ভোরবেলা থেকে কাজের সন্ধানে বের হলেও আবহাওয়া খারাপ থাকায় কোনো কাজ মিলছে না, একই কারণে অনেক নছিমন, অট ও রিকশা চালকও রাস্তায় বের হননি। সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে এমন তথ্য জানা যায়। পান-সিগারেট বিক্রেতা বলেন, থেমে থেমে বৃষ্টির কারণে পলিথিন মুড়িয়ে দোকান খুলে বসেছি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বাইরে মানুষের চলাচল কম। যে কারণে বিক্রিও তেমন নেই বললেই চলে। দিনমজুর আমজাদ আলী বলেন, দুই দিন ধরে সকালে কাজের সন্ধানে আসলেও কেউ কাজ করাতে নেয়নি। শুধু তাই নয় ভাসমান হকার ও ফুটপাত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে কেউ কেউ পলিথিন টাঙ্গিয়ে দোকান খুললেও কোন ক্রেতা পাওয়া যাচ্ছে না। হবিগঞ্জ থেকে কাজের সন্ধানে আসা কাচিসহ বিভিন্ন অস্ত্র সান দেয়া হারেজ ও আঃ মতিন জানায় আবহাওয়া ভালো থাকলে দিনে ৪ থেকে ৫ শত টাকা রোজগার হতো কিন্তু বৃষ্টির কারনে গত কয়েকদিন থেকে রোজগার হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ