• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

Pic-01 23-08-15মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে অবিরাম বর্ষনে জেলার নদীগুলোর পানি বিপদ সীমা ছুই ছুই করছে। আবহাওয়া অধিদপ্তর গত ৩৩ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করেছে ৮৮ মিলি মিটার।
গত তিনদিন থেকে অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জেলার অধিকাংশ নিম্নাঞ্চাল প্লাবিত হওয়ায় সাধারন মানুষের দুর্ভোগ বেড়েছে।
শনিবার (২২ আগষ্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে লাগাতার বৃষ্টির কারনে সৃষ্ট খানা-খন্দকে ৩টি মাল বোঝাই ট্রাক ও ২টি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্বাস আলী জানান, শনিবার দুপুর পর্যন্ত জেলার প্রধান তিনটি নদীর পানি বিপদ সীমা ছুই ছুই করছিল। এদের মধ্যে পূর্ণভবা নদীর পানি বিপদ সীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদ সীমা ৩৩ দশমিক ৫০ মিটার আর পানি প্রবাহিত হচ্ছে ৩২ দশমিক ৬ মিটার। আত্রাই নদীর পানির বিপদ সীমা ৩৯ দশমিক ৯৫ মিটার যার পানি প্রবাহিত হচ্ছে ৩৭ দশমিক ৬০ মিটার। ইছামতি নদীর পানি বিপদ সীমা ২৯ দশমিক ৯৫ মিটার আর পানি প্রবাহিত হচ্ছে ২৮ দশমিক ৯৫ মিটার।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক আশিকুর রহমান জানান, শুক্রবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৮ মিলি মিটার। এছাড়া আগামী দুইদিন আরও হালকা ও ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে বলে তিনি আরো জানান।
এদিকে আজ রোববার (২৩ আগষ্ট) সকালে সামান্য বৃষ্টি হয়েছে। বর্তমানের দিনাজপুরের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দিনাজপুরের আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ