• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে ইসি-ব্র্যাক ব্যাংক চুক্তি

national_id_card1440329924সিসি নিউজ : জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ চুক্তি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পার্টনারশিপের অনন্য উদাহরণ।

রোববার ব্রাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয় ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. মহসীন আলী ঢাকায় একটি হোটেলে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য ব্র্যাক ব্যাংককে সার্ভিস প্রদান করবে নির্বাচন কমিশন। প্রথম ব্যাংক হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষর করলো ব্র্যাক ব্যাংক।

এ চুক্তির ফলে ব্র্যাক ব্যাংক সব গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে পারবে। ফলে অ্যাকাউন্ট খোলা ও ব্যাংকিং সার্ভিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে। পরিচয় জালিয়াতি রোধ করা সম্ভব হবে। ‘গ্রাহক পরিচিতি’ ফর্ম আরও কার্যকর হবে। মোবাইল ব্যাংকিং সেবা প্রদানেও সহায়ক হবে কেননা বিকাশও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এ সার্ভিস গ্রহণ করবে।

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশীদ বলেন, ‘এ চুক্তি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পার্টনারশিপের অনন্য উদাহরণ। এর ফলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে। নির্বাচন কমিশনের সহযোগিতা ও বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় জাতীয় পরিচয়পত্র প্রকল্পের সুফল ভোগ করবে ব্যাংকিং সেক্টর যা একটি জাতীয় সম্পদ।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ