• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

গাইবান্ধায় বিদ্যালয় ভবন নিলামে বিক্রি

স্কুলগাইবান্ধা: ব্রহ্মপুত্র নদের করাল গ্রাস ও তীব্র ভাঙনের কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নিলামে বিক্রি করা হয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়ে স্কুলের একেবারে কাছে চলে আসায় উপজেলা প্রশাসন বাধ্য হয়ে ভবনটি সোমবার দুপুরে নিলামে বিক্রি করে দিয়েছে। ভবনটি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়।

হলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী নদীভাঙন প্রতিরোধের দাবি জানিয়ে আসছেন।

কিন্তু পানি উন্নয়ন বোর্ড, উপজেলা ও জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করায় ভাঙনের হাত থেকে বিদ্যালয়ের ভবনটি রক্ষা করতে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল বলেন, ২০০৬-২০০৭ সালে বিদ্যালয়ের ভবনটি নির্মিত হয়।

ভবনটি নির্মাণে ব্যয় হয় ১১ লাখ ৩৫ হাজার টাকা। কিন্তু কয়েক বছরে নদী ভাঙনের কারণে নির্মিত বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়।

তাই চলতি বন্যায় নদী ভাঙন বিদ্যালয়ের কাছাকাছি চলে এলে ভবনটি নিলামে তোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ