• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে চার সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

117796_1রাজশাহী: রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন পান্না সরকার নামে এক প্রসূতি। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে পর পর চারটি সন্তানের জন্ম দেন তিনি। তবে এর মধ্যে প্রথম জন্ম নেওয়া সন্তানটি মারা গেছে।

পান্না সরকার ও তার তিন নবজাতক বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নবজাতকের মা পান্না সরকারের গ্রামের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের হাজিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দিনমজুর জুমারত আলীর স্ত্রী।

হাসপাতালে জুমারত আলী জানান, সোমবার সকালে তার স্ত্রী পান্না সরকারের প্রসব ব্যথা হলে তাকে রামেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় পান্না সরকারের একে একে চারটি সন্তানের জন্ম হয়।

এর মধ্যে প্রথম সন্তানটি মারা গেলেও অপর তিনটি সন্তান সুস্থভাবে জন্ম নেয়।

চার নবাজতকের মধ্যে তিনটি ছেলে এবং একটি মেয়ে শিশু। এর মধ্যে প্রথম ছেলে শিশুটি মারা ‍যায়। দুটি ছেলে শিশু ও একটি মেয়ে এখন বেঁচে আছে।

এক সঙ্গে চার সন্তান প্রসবের অনুভূতি জানতে চাইলে পান্না সরকার জানান, তিনি খুবই আনন্দিত। কারণ একসঙ্গে এতোগুলো বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি সত্যিই সৌভাগ্যের বলে মনে করেন তিনি।

এদিকে, রামেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক রফিকুল আহসান বলেন, এক সঙ্গে চারটি সন্তান জন্ম নেওয়ার ঘটনা সচারচর ঘটে না। পান্না সরকারের গর্ভে জন্ম নেওয়া চারটি শিশুর মধ্যে একটি শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। তবে অন্য তিনটি শিশু সুস্থ আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ