• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দহগ্রাম সীমান্তে পাচারের সময় জলঢাকার ৭ নারী-পুরুষ উদ্ধার

উদ্ধারসিসি নিউজ: লালমনিরহাট জেলার দহগ্রাম সীমান্ত দিয়ে এক শিশু ও দুই নারীসহ ৭ জনকে পাচারের পুলিশ ৭ জনকে ঊদ্ধার করেছে। এ সময়  পুলিশের অভিযান এবং উপস্থিতি টের পেয়ে পাচারচক্রটি পালিয়ে গেছে।

উদ্ধারকৃতরা হলো নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিমল চন্দ্র রায়(৪৫), বিমল চন্দ্র রায়ের স্ত্রী সাবিত্রী রানী(৪০), ছেলে প্রকাশ চন্দ্র রায়(১৫), বিনোদ চন্দ্র রায়ের ছেলে সনদ চন্দ্র রায়(৩০) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের এলাকার মৃত জগিন চন্দ্র রায়ের ছেলে বিজন চদ্র রায়(৬০), বিজনের ছেলে সুজন চন্দ্র রায়ের স্ত্রী কল্পনা রানী(২৫) ও সুজনের ছেলে সুকন্ঠ চন্দ্র রায়(৪)। চক্রটি দহগ্রামের গুচ্ছগ্রাম সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় গোপন সংবাদ পেয়ে দহগ্রাম সীমান্ত ফাঁড়ীর উপ- পুলিশ পরিদর্শক শফিউল হক পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে শিশু ও দুই নারীসহ ৭জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়াদের তথ্যানুযায়ী মানবপাচারকারী চক্রের সদস্য নুরুজ্জামান(২৭) ও আমীর হোসেন(২৯) এসময় পালিয়ে যায়।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাতে সাড়ে ১১ টার দিকে ঊদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মানবপাচারকারী চক্রের সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ