• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আ’লীগ নেতা নিক্সনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

মামলাসিসি নিউজ : নীলফামারী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন কতৃক নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিককে লাঞ্চিত করার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি বাদী হয়ে নিক্সনসহ অজ্ঞাত ৫ জনকে আসামী করে নীলফামারী থানায় একটি মামলা  দায়ের করেছে। অপরদিকে নাহিদুল ইসলাম নিক্সনকে গ্রেফতার ও  বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরারা জানায়, জেলা শহরের বড়বাজারের গরুর হাট ও পৌরসভার নবনির্মিত সুপার মার্কেটের দোকান ঘর বরাদ্দকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে বিনোদ মহেশ্বরীর ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সনের সাথে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ সময় সজল কুমার কে মারধর করে লাঞ্চিত করে নিক্সন। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নিক্সনের পক্ষ ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ছাত্রলীগ সভাপতিকে লাঞ্চিত করার প্রতিবাদ ও আওয়ামী লীগ নেতা নাহিদুল ইসলাম নিক্সনের বিচারের দাবিতে রাতে এবং আজ মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের  বিক্ষোভ মিছিলটি থানা থেকে বেরিয়ে  বাজার ট্রাফিক মোড়ে গেলে সেখানে নিক্সনের অনুসারীদের সাথে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং  উত্তেজনা সৃষ্টি হয়।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সড়িয়ে দেয়। তবে এ ঘটনায় জেলা শহর ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোন সময় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাহিদুল ইসলাম নিক্সন বলেন, আমার সাথে ছাত্রলীগ সভাপতির কোন হাতাহাতির ঘটনা ঘটেনি। বড়বাজারের গরুর হাটটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অন্যত্র সড়িয়ে নেয়ায় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে মেয়রকে গালিগালাজ করছিল। এ সময়  জেলা ছাত্রলীগ সভাপতি সজল মেয়রের পক্ষ নিয়ে  প্রতিবাদ করলে বাজারের কিছু গরু ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে সজলের ওপর চড়াও হয় এবং তাকে লাঞ্চিত করে। এখানে আমার কোন ভুমিকা ছিলনা। নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক বলেন, আওয়ামী লীগ নেতা নিক্সনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক বিনোদ মহেশ্বরীর ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে  তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ওপড় চড়াও হয়ে আমাদের লাঞ্চিত করেন। আমি এ ঘটনায় বাদী হয়ে নীলফামারী থানায় মামলা করেছি।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক বলেন, ঘটনাটি অপ্রীতিকর। জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বর্তমানে নীলফামারীর বাহিরে আছেন। তিনি নীলফামারীতে ফিরলে এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত  নেয়া  হবে। এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার বলেন, ভাইস চেয়ারম্যান নিক্সনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে ছাত্রলীগ সভাপতি সজল একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ