• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইরিনা শায়েকের নতুন রোমান্স

irina_011440526543বিনোদন ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে সেই জানুয়ারিতে। আর কতদিন একা থাকবেন? ইতিমধ্যে জুটিয়ে নিয়েছেন নতুন বয়ফ্রেন্ড। তার সঙ্গেই ইতালির সমুদ্র সৈকতে রোমান্স করতে দেখা গেছে রোনালদোর প্রাক্তন বান্ধবী ইরিনা শায়েককে। তার নতুন বয়ফ্রেন্ডের নাম ব্রাডলি কোপার। তিনি আমেরিকার বিখ্যাত একজন অভিনেতা ও নির্মাতা।

কোপারের বয়স ৪০। রাশিয়ান মডেল ইরিনার ২৯। দুদিন আগে ইতালির কাপরি সমুদ্র সৈকতে তারা দুজন গ্রীষ্মের ছুটি কাটাতে যান। সেখাতে তাদের ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা যায়। রোনালদোর সঙ্গে বিচ্ছেদের পর এবারই প্রথম তাকে এতোটা ঘনিষ্ঠভাবে অন্য পুরুষের সঙ্গে দেখা গেল। জানা যায় ইতালির জেকে প্যালেস ফাইভ স্টার হোটেলে তারা দুজন অবস্থান করছেন।

কাপরি সমুদ্র সৈকত ছাড়াও ইতালির বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তারা দুজন। তাদের মেলামেশার ধরণ দেখে ধারণা করা হচ্ছে তারা দুজন একে অন্যকে সত্যি সত্যিই ভালোবাসতে শুরু করেছেন। ব্রাডলি কোপার জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ হিসেবে নির্বাচিত হন। বান্ধবী সুকির সঙ্গে অবশ্য তারও ছাড়াছাড়ি হয়ে গেছে। আর সে কারণেই ইরিনা শায়েকের দিকে ঝুঁকেছেন তিনি।

ছুটি শেষে অবশ্য কোপার ও শায়েক নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ