• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডালিম আটক

গ্রেফতারদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় ডালিমকে (৩০) আটক করেছে পুলিশ। ডালিম শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে ও মাদক সম্রাট হিসেবে খ্যাত।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দিবাগত মধ্যরাতে কোতয়ালী থানা পুলিশ শহরের বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ডালিমকে আটক করে। পরে তাকে তল্লাশী চালিয়ে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ