দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর কোতয়ালী বিএনপির জরুরী সভা বুধবার (২৬ আগষ্ট) দুপুরে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের নতুন কমিটি গঠন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ব্যাপারে জরুরী সভায় আলোচনা করা হয়।
কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক’র সভাপত্বে ও সাধারণ সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ’র সঞ্চালনায় জরুরী সভায় বক্ততব্য রাখেন কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি ও উথরাইল ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, শশরা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোনায়েম খান, চেহেলগাহী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি মো. আমির আলী, কোতয়ালী বিএনপির সদস্য মো. নাজির হোসেন, মো. ওবায়দুর রহমান, বাবুল চন্দ্র রায়, মো. ইসমাইল হোসেন, কমলপুর ইউনিয়ন সভাপতি মো. শহিদুল্লাহ, ফাজিলপুর ইউনিয়ন সভাপতি মো. সিরাজুল ইসলাম, শেখপুরা ইউনিয়ন সভাপতি মো. আসগর আলী, শশরা ইউনিয়ন সভাপতি মো. আমিরুল ইসলাম ডাল্টন, আউলিয়াপুর ইউনিয়ন সভাপতি মো. আফজাল হোসেন, শংকরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদি প্রমূখ। সভায় কোতয়ালী বিএনপির কোষাধ্যক্ষ মো, আইনুল হক, দপ্তর সম্পাদক বাবু চৌধরীসহ ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর কোন সরকারই শেষ সরকার নয় এবং কোন শক্তিই শেষ শক্তি নয়। সবার পতন আছে। এই সরকারেরও পতন হবে। আওয়ামীলীগ যদি ২১ বছর পর ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করতে পাবে তবে আমনা কেন পারবো না ? আমাদের তো কেবল ৮ বছর হয়েছে। ধৈর্য ও সাহসের সাথে সরকারের জুলুম-নির্যাতন মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনের দলের যোগ্য ও ত্যাগী নেতাদের নেতৃত্বে আনতে পারলে আন্দোলন সফল হবে।