রংপুর: যৌন হয়রানী ও মারপিটের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা আশার দায়েরকৃত মামলার প্রধান আসামী শাওন আহমেদ শুভকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুভকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।
উল্লেখ্য যৌন হয়রানী ও মারপিটের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির, সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম জয়, ছাত্রলীগ কর্মী শুভ, আদনান ও শামীম এর নাম উল্লেখ করে রংপুর কোতোয়ালী থানায় মামলা দাযের করেছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা আশা।