• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে তরুণকে কুপিয়ে খুন

খুনরংপুর: বাড়ি থেকে ডেকে নিয়ে রংপুরে রাজীব মিয়া (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর শহরের তামপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব শহরের নিউ জুম্মাপাড়া এলাকার হারিস উদ্দিনের ছেলে।

নিহতের বাবা হারিস উদ্দিন বলেন, ‘রাতে মুঠোফোনে কে বা কারা ডেকে নিয়ে যায় রাজীবকে। পরে সাড়ে ১০টার দিকে তামপাট এলাকায় সে খুন হয়েছে খবর পাই। আর কিছুই জানি না।’

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে তামপাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ