• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগ

পুড়িয়ে হত্যানবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মোছা. মনজিলা আকতার মিতু (২২)নামে এক গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিতু উপজেলার পুটিমারা ইউনিয়নের সরাইপাড়া গ্রামের মো. মঞ্জুর রহমানের স্ত্রী।

মিতুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়েছে বলে তার বাবা মো. মাহবুবুর রহমান অভিযোগ করেছেন। তবে মিতু আত্মহত্যা করেছেন বলে তার স্বামী মঞ্জুর রহমান দাবি করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোবাইল করা নিয়ে স্ত্রী মিতুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে থাকা কেরোসিন গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, নিহতের বিষয়টি শুনেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ