• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধা সদর থানার ওসি ক্লোজড

imagesসিসি নিউজ: আদালতের তিন কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রেঞ্জে ক্লোজ করা হয়েছে।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন শুক্রবার জানান, গত ২ জুলাই সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় বেতনের টাকা তুলতে আসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তিন কর্মচারী। সেখানে আদালতের ওই তিন কর্মচারীর সঙ্গে অন্য গ্রাহকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে ওই কর্মচারীর হাতাহাতির ঘটনা ঘটে।

ফারুক হোসেন ‍আরও জানান, এ ঘটনা তদন্তে ঘটনার দিনেই তিন সদস্যের কমিটি গঠন করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে আহবায়ক, সহকারী পুলিশ সুপার ফখরুদ্দিন জুয়েল ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহবুব-উল-আলমকে সদস্য করে এ কমিটি গঠিত হয়। কমিটি গত ৫ জুলাই পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়া ঘটনার দিনেই আট পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এই ঘটনায় বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে ওসিকে ঢাকা সদর দফতরে প্রত্যাহার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ