• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

ইয়াবাসহ কলেজ ছাত্রী আটক

আটককুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩৫০ পিস ইয়াবাসহ এক কলেজ ছাত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাঞ্জুয়ারভিটা গ্রামে মাজেদুল ইসলাম মাজুর বাড়ীতে অভিযান চালায়। এসময় মাজেদুল পালিয়ে গেলেও তল্লাসি চালিয়ে তার শোয়ার ঘরের বিছানার নীচে একটি কৌটায় রাখা ৩৫০ পিস ইয়াবা উদ্ধার ও তার স্ত্রী নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী আল্পনা বেগমকে গ্রেফতার করে নাগেশ্বরী থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ