• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ২২

সংঘর্ষ-১সিসি নিউজ: জমি সংক্রান্ত বিবাদে উভয়পক্ষের সংঘর্ষে নারী সহ ২২ জন আহত হয়েছে। শনিবার দুপুরে নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের এ ঘটনায় একে অপরের বাড়িতে অগ্নিসংযোগ করলে দুই পরিবারের চারটি ঘর,আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে একজন কে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী ২১ জন কে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ ইউনিয়নের তিন নম্বর ওয়াডের ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান গ্রামের মৃত আছিমুদ্দিনের ছেলে আলী হোসেনের সাথে নমির উদ্দিনের ছেলে আজিজার রহমানের মধ্যে সাড়ে ৭ বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের আদালতে দুইটি মামলা বিচারাধীন। এ অবস্থায় বিরোধ পূর্ন জমিতে আলী হোসেন হালচাষ করতে গেলে আজিজার রহমান বাধা দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। অগ্নিসংযোগে আলী হোসেনের দুটি ঘর ও আজিজার রহমানের দুই ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভস্মিভুত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ ২২ জন আহত হয়। আহতদের মধ্যে আজিজার রহমান সহ তার পক্ষের ১৩ জন ও অপর পক্ষ আলী হোসেন (৫০) সহ ৯ জন রয়েছে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং আগুন নিয়ন্ত্রনে আনে।
নীলফামারীর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে উভয়পক্ষের নারী সহ আহত ২২ জন কে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ হাছিনুর রহমান জানান আহতদের মধ্যে গুরুত্বর আজিজার রহমান (৬৫) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত ও বাকী ২১জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়ে নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবে এখনও কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।
নীলফামারী ফায়ার সার্ভিসের টিম লিডার ফরহাদ আলম জানান খবর পেয়ে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনায় গ্রামের আরো ১০ পরিবারের ঘরবাড়ি রক্ষা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ