• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

kamal1440934145ঢাকা: প্রতিমন্ত্রী পদ-মর্যাদার বেসরকারিকরণ কমিশনের বর্তমান চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করা হয়েছে। তিনি যে মুক্তিযোদ্ধা, এর পক্ষে যুক্তি-প্রমাণ দিতে পারেননি। তার সনদ ভুয়া প্রমাণিত হয়েছে।’

রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, অভিযোগ আসার পর মোল্লা ওয়াহিদুজ্জামানের বক্তব্য বিবেচনায় তারা তার সনদ বাতিল না করে স্থগিত করেছিলেন। তাকে শুনানির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার পক্ষে প্রমাণ মেলেনি।

সরকারের শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে প্রতিবেদন দেয় দুর্নীতি দমন কমিশন। কমিশন তাদের সনদ বাতিলের সুপারিশও করে। এই পাঁচজনের মধ্যে মোল্লা ওয়াহিদুজ্জামান অন্যতম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ