দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে শিশুশ্রম বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাঞ্চন কলোনীস্থ শিশু বান্ধব কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। শিশুশ্রম প্রতিেিরাধ কমিটি ২নং ওয়ার্ড কমিটির সভাপতি মো. সোহেল আরমান রাকিবের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির সুপারভাইজার নয়ন দাস, সাংবাদিক মাহবুবুল হক খান, ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটেটর তরুন কুমার রায়, চাঁদনী আক্তার, নাসরিন পারভীন টুলুটলি প্রমূখ। মতবিনিময় সভায় শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য মো. নাজির হোসেন, মজিবুর রহমান, লাকী আক্তার, ইয়াসমিন আক্তার, মিকি বেগম, ফাতেমা জিনাত, নুরজাহানসহ শিশুশ্রম পতিরোধ কমিটির অন্যান্য সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ২নং ওয়ার্ডের শিশুশ্রমে নিয়োজিত শিশুদের পরিচারের সদস্যরা অংশগ্রহণ করেন।