• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে পুলিশ সুপারের কাচঁলডাঙ্গা গ্রাম পরিদর্শন

Chirirbandar  SP Visit  Pic.দিনাজপুর প্রতিনিধি : পুলিশ সুপার মোঃ রুহুল আমিন চিরিরবন্দরের আউলিয়াপুকুর ইউনিয়নের কাচঁলডাঙ্গা গ্রাম পরিদর্শন করে স্থানায় গ্রামবাসির সাথে মতবিনিময় সভা করেছেন ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার মোঃ রুহুল আমিন আউলিয়াপুকুর ইউনিয়নের কাচঁলডাঙ্গা গ্রাম পরিদর্শনকালে মতবিনিময় সভায় বলেন, কাউকে অপবাদ দেয়া গর্হিত কাজ। এটা সামাজিকভাবে কাম্য নয়। সমাজ চলবে যুক্তি ও আইন দিয়ে। কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান হাশিম বাবু জানান, কাঁচলডাঙ্গা গ্রামে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ইমাম আফজাল হোসেনকে আহবায়ক করে একটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, চিরিরবন্দর থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান, অফিসার ইন্চার্জ (তদন্ত) বেলাল হোসেন, দৈনিক প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি আসাদুল্লাহ সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ-উল-আলম, দিনাজপুর জেলা মহিলা পরিষদ প্রতিনিধি, পল্লীশ্রীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কাচঁলডাঙ্গা গ্রামে ফতোয়াকে কেন্দ্র করে মারপিট, নির্যাতন ও যৌন হয়রানীর ঘটনায় থানায় মামলা হলে বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় ও টিভি চ্যানেলে সংবাদ প্রচারিত হলে দিনাজপুর জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ