• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিহতসুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব ভাটারপাড়া এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে বৃহস্পতিবার দুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরি আকতার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় তার সঙ্গে থাকা সহপাঠি শিখা আক্তার (১৫) ও চালক আসাদুজ্জামান (২০) নামে দুইজন আহত হয়। নিহত তরি আকতার স্থানীয় জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ওই ইউনিয়নের রামদেব কালিতলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরি ও শিখা প্রতিবেশি বড় ভাই আসাদুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি থেকে উপবৃত্তির টাকা তোলার জন্য স্কুলে যাচ্ছিল। তারা রামদেব ভাটারপাড়া এলাকায় পৌছিলে রংপুর থেকে ছেড়ে আসা সুন্দরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস (রংপুর-ব-২৫৭৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তরি ও শিখাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তরি আকতারে মৃত্যু হয়। আহত শিখাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও আসাদুজ্জামানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। চালক আবুল কালাম আজাদ ও বাসটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ