• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দুেই যুবকের কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবকের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলো ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিন্দুরহাটা রাঙামাটি গ্রামের সিদ্দিকের পুত্র মোঃ জোবায়দুল (২০) ও একই গ্রামের নজরুল আমিনের পুত্র মোঃ রুবেল আমিন (২১)।

জানা যায়, সিন্দুরহাটা গ্রামের মোঃ মজিবর রহমানের কন্যা গত ৪ই সেপ্টেম্বর সন্ধা ৬টায় প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে ওই যুবকদ্বয় বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এ ঘটনা মেয়েটির পিতা ফুলবাড়ী থানায় গত ৬ই সেপ্টেম্বর লিখিত ভাবে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ যুবকদের আটক করে। সোমবার দুপুর ২টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এহেতেশাম রেজা জোবায়দুল রহমানকে দন্ডবিধি ১৮৬০ সালের ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও রুবেলকে ৫০০ টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ