• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজনীতিতে অপু বিশ্বাস

অপুবিনোদন ডেস্ক: কয়েক মাস আগে নবাগত নির্মাতা বুলবুল বিশ্বাস তার প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’ নির্মাণের ঘোষণা দেন। নায়ক হিসেবে রাখেন শাকিব খান ও জায়েদ খানকে। আর তাদের বিপরীতে অভিনয় করার কথা ছিল পিয়া বিপাশার।

‘রাজনীতি’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কয়েক সপ্তাহ পর পিয়া বিপাশা নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এর পর চুক্তিভঙ্গের অভিযোগ এনে ছবিটি থাকে পিয়াকে বাদ দেওয়ার ঘোষণা দেন পরিচালক বুলবুল বিশ্বাস। খবর সবার জানা।

নতুন খবর হল অবশেষে বুলবুলের চলচ্চিত্রে শাকিব-জায়েদের বিপরীতে নায়িকা অপু বিশ্বাসকে চূড়ান্ত করেছেন তিনি। এরই মধ্যে ‘রাজনীতি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু।

সোমবার রাতে বুলবুল বিশ্বাস তার ফেসবুকে অপু বিশ্বাস চুক্তিপত্রে সাইন করছেন এমন একটি ছবি পোস্ট করেন।

স্ট্যাটাসটিতে বুলবুল বিশ্বাস লিখেন, ‘ডাবল বিশ্বাস-এ ডাবল ধামাকা। এবারে ‘রাজনীতি’-তে যুক্ত হলেন অপু বিশ্বাস। ইনশাআল্লাহ শাকিব খান-অপু বিশ্বাস জুটি আবারও তাদের জাদু দেখাবেন ‘রাজনীতি’-র ময়দানে।’

নির্মাতা জানান, এর মধ্যে নেপালে শাকিব খানকে নিয়ে চলচ্চিত্রটির বিশেষ কিছু অংশের শুটিং করেছেন। এবার কোরবানি ঈদের পরের দিন শাকিব-অপুকে নিয়ে ঢাকাতেই শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। এর পর থেকেই টানা শুটিং চলবে।

পিয়া বিপাসা অভিযোগ আনেন ছবির নায়ক ও পরিচালক নাকি তাকে কু প্রস্তাব দেয়াতে তিনিই ছবিটি থেকে সড়ে দাঁড়িয়েছেন। এমন স্টেটমেন্ট দিয়েছেন তিনি বিভিন্ন পত্রপত্রিকায়।

তবে এই নিয়ে পরিচালক মুখ খোলেননি এখনও। তিনি শুধু জানান, ‘পিয়া বিপাশা এখনও এমন কিছু হয়ে যায়নি যে ওকে নিয়ে কোন কমেন্ট করতে হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ