
ফাইল ফটো
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে নালায় গোসল করতে গিয়ে হাসিবুল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাসিবুল পৌর এলাকার কয়ানিজপাড়া মহল্লার দোলাপাড়ার আব্দুল খালেকের পুত্র।
প্রতিবেশীরা জানায়, আজ মঙ্গলবার দুপুরে ক’জন শিশু মিলে ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন নালায় গোসল করতে নামে। এক সময় স্রোতের টানে শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫শ গজ দূরে শিশুটির লাশ পানিতে ভাসতে থাকলে জেলেরা লাশ উদ্ধার করে।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে রাফি (২) নামের এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী গ্রামের কানছিয়া শাহ পাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের রমজান আলীর পুত্র।
প্রতিবেশীরা জানায়, বাড়ীর পাশে পুকুরের পাড়ে শিশুটি খেলতে ছিল। সবার অজান্তে খেলার এক পর্যায়ে শিশু রাফি পুকুরের পানিতে নামলে এ দুর্ঘটনা ঘটে।