গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.nu.edu.bd ) ও (www.nubd.info/mf) থেকে জানা যাবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।