নীলফামারী: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট (সেবা) শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে তিন দিন ব্যাপি এই মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন বিরোধীদলীয় হুইপ নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম.উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ২০ টি ষ্টল স্থান পেয়েছে।