• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকী

Ladis Viesসিসি নিউজ: নীলফামারী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী কে জীবননাশের মোবাইল ফোনে হুমকী প্রদান করা হয়েছে। এ ঘটনায় হুমকীদাতা বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শিবচর গ্রামের মৃত বেলায়েত হোসেনের পুত্র সাগর খানের বিরুদ্ধে সোমবার রাতে সদর থানায় একটি জিডি করা হয়।

অভিযোগ মতে উক্ত সাগর খান নিজেকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার অপারেটর পরিচয়ে গত তিন মাস আগে নীলফামারীর শান্তিনগর মহল্লায় বিয়ে করে। বিয়ের পর সে স্ত্রীকে তার শ্বশুরবাড়িতেই রেখে দেয়। এরপর গত ৭ দিন আগে উক্ত সাগর খান গোপনে প্রধান মন্ত্রী কার্যালয়ের কেয়ারটেয়ার পরিচয়ে কলেজপাড়ায় আরেকটি বিয়ে করে। এখানেও সে তার দ্বিতীয় স্ত্রীকে রেখে তার কর্মস্থলে চলে যায়। প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলীর কাছে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিত্বে প্রথম স্ত্রীর কাছ থেকে মোবাইল নম্বর পেয়ে সাগর খানকে কল দেন লাভলী। বিষয়টি জানার পর সাগর খান আরিফা সুলতানা লাভলীকে অকথ্যভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকী প্রদান করে মোবাইল লাইন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। বিষয়টি তাৎক্ষনিকভাবে পুলিশকে জানালে সাগর খানের মোবাইল ট্র্যাকিং করে দেখা যায় সে রংপুরের বদরগঞ্জ এলাকা থেকে কথা বলেছে। এমনকি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে খোঁজ নিয়ে জানা যায় সাগর খান নামের কেউ চাকুরী করেনা।

এ ব্যাপারে আরিফা সুলতানা লাভলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনি থানায় একটি জিডি করেছেন। নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে সাগর খান একজন প্রতারক ও বহু বিবাহের নায়ক। তার ছবি সংগ্রহ করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ