• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন

বেগম রোকেয়ারংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। টেলিটকের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোটার পাশাপাশি হিজড়া কোটা (০.৫%) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (০.৫%) চালু হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর উন নবী দ্য রিপোর্টকে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে আরও জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২১ বিভাগে ১১৯০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিজস্ব ক্যাম্পাসের বাইরে অনুষ্ঠিত হলেও এবার নিজস্ব ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন করা হবে ।

৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আগামী অনুষ্ঠিত হবে।

আবেদন প্রক্রিয়া

টেলিটক অপারেটরের মেসেজে অপশনে গিয়ে প্রথমে BRU লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস এইচএসসি পরীক্ষার পাসের সাল ও স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

‘এ’ ইউনিটের আবেদন ফি ৪৪০ টাকা, ‘বি’ ইউনিটের ৬০৫ টাকা, ‘সি’ ইউনিটের ৪৯৫ টাকা, ‘ডি’ ইউনিটের ৪৯৫ টাকা , ‘ই’ ইউনিটের ৩৮৫ টাকা ও ‘এফ’ ইউনিটের জন্য ৩৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.brur.ac.bd তে ভিজিট করে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ