চিলমারী প্রতিনিধি: চিলমারী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে অবমুক্ত করেন। এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালী উল্লাহ মোল্লাহ, সমাজসেবা কর্মকর্তা কাজি ফহিমা মুন্নি, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আহসান হাবিবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ কুদ্দুছ সরকার উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা করেন।