• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৃক্ষ আগামী দিনের সঞ্চয়ের চাবিকাঠি

pic.. (1)ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম বলেছেন, বৃক্ষ আগামী দিনের সঞ্চয়ের চাবিকাঠি। তাই প্রতিটি মানুষকে বৃক্ষ রোপন করা দরকার। আর্থিক সাবলম্বি ছাড়াও বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন, আমরা আমাদের প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী উপহার দিতে বেশী বেশী করে গাছ লাগাই।
বুধবার দিনাজপুর সদর উপজেলা হলরুমে বাংলাদেশ স্কাউট সদর উপজেলা শাখার উদ্যোগে ঔষধী গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাজাহান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কাউট কমিশনার মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার জয়নাল আবেদিন, জেলা স্কাউট কর্মকর্তা ইফতেখার আলম ও জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এদেশকে মুক্ত রাখতে হলে প্রচুর বৃক্ষ রোপন করা দরকার। অনুষ্ঠানে ৩০টি হাউ স্কুলে ও প্রাইমারী স্কুলে, কবরস্থানে, ধর্মীয় প্রতিষ্ঠানে ঔষধী গাছ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ