রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বুধবার দুপুরে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সেবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. আকতার হোসেন আজাদ। ভারপ্রাপ্ত ইউএনও মো. আশরাফ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাও. মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বীথি, । অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারি পারভীন, উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সমাজ সেবা কর্মকর্তা মো. ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা বেগম প্রমূখ।