সিসি ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষের (বিশেষ) পরীক্ষা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। দুপুর ২টা থেকে এ পরীক্ষা আরম্ভ হবে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় কেবল অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা অংশ নেবে। ৪৭৩টি অনার্স কলেজের ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী এবার ৩০টি বিষয়ে পরীক্ষা দেবে।