• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র পেলেন মাদার তেরেসা স্বর্ণ পদক

1111111111দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ মাদার তেরেসা সম্মাননা  স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে তাকে এ পদক প্রদান করা হয়।
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে “গণতন্ত্র রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় সমাজ সেবায় প্যানেল মেয়র হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জুরিবোর্ড দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদকে মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৫ প্রদান করে।
মাদার তেরেসা স্বর্ণ পদক প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ মেয়র মুরাদ আহম্মেদের হাতে এ পদক তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ওয়ার্ল্ড ইউনিভারসিটি অব বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ সিআইপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, রাজউকের পরিচালক (আইন) যুগ্ম সচিব মোঃ রোকন-উদ-দৌলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব আর কে রিপন ও এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লায়ন জেবিন সুলতানা কান্তা।
উল্লেখ্য, এর আগে প্যানেল মেয়র মুরাদ আহমেদ দানবীর “হাজী মুহাম্মদ মহসীন সম্মাননা-২০১৫ পদক” পেয়েছেন। সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ (ঢাশিসাসাস) তাঁকে দিনাজপুর জেলার সফল প্যানেল মেয়র হিসেবে এই সম্মানে ভূষিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ