আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবিরোধীতার নামে অভিযান চলাকালে ‘ভুলবশত’ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১২ জন মেক্সিকান পর্যটক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে এখনও মেক্সিকোর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
এ ঘটনায় মেক্সিকো ও মিসরের আরো অন্তত ১০ জন নাগরিক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চারটি বাসে করে ওই পর্যটকেরা একটি ‘নিষিদ্ধ’ এলাকায় প্রবেশ করে বলে দাবি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। ঘটনা তদন্তে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মিসরের পূর্বাঞ্চলের লিবিয়া সীমাম্তবর্তী একটি মরুভূমিতে এ ঘটনা ঘটে। এ মরুভূমিতে আইএস জঙ্গিরা অবস্থান নিয়েছে, এমন খবরের একদিন পর সেনাবাহিনী সেখানে অভিযান চালায়।
এ মরুভূমিটি পর্যটকদের নিকট খুবই আকবর্ষনীয় বলে পরিচিত, একইসাথে এটি আবার সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল।