• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

বোচাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

Bochaganj-dinajpurThana-pic-14-09-2015-copy.jpg-বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানা পুলিশ ২নং ইশানিয়া ইউনিয়নের মুরারীপুর নুর আলমের ইট ভাটার সামনের পাকা রাস্তার দু-পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত কে আটক করেছে। ১৩ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত সোয়া ৮টায় তাদেরকে ওই স্থান থেকে আটক করে।

আটককৃতরা হলো, মইনুল ইসলাম (৫০) পিতা-মৃতঃ ডা.খাদেমুল ইসলাম, সাং-শিবগঞ্জ জেলা ঠাকুরগাও, মোঃ দুলাল (৩০) পিতা অহেজ আলী সাং ডহড়া, মোঃ মোতালেব আলী (৪০), সাং দীপ নগর উভয়ের থানা কাহারোল জেলা দিনাজপুর ও মোঃ ফরহাদ আলী (৪০) পিতা-মৃতঃ বছির মোল্লা, সাং ঘোরাবান থানা বীরগঞ্জ জেলা দিনাজপুরকে চাইনিজ কুড়াল, লোহার রডসহ আটক করা হয়।

এবিষয়ে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ