• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

কিশোরগঞ্জে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মৃত্যুকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: মাছ ধরতে গিয়ে বিপ্লব হোসেন (১৬) নামে এক কিশোর সাপের কামড়ে মারা গেছেন। সোমবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ঠাঠারী পাড়ায় এ ঘটনা ঘটে। বিপ্লব ওই গ্রামের আপেল মিয়ার ছেলে।

ওই গ্রামের ৬ নম্বর ওয়াডের ইউপি সদস্য সুজা মিয়া জানান সকালে মাছ ধরতে গিয়ে বিপ্লবকে সাপ কামড়ালে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়। এলাকাবাসী দুইটি সাপ সেখান থেকে ধরে পিটিয়ে মেরে ফেলেছে।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ