• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় ছাত্রী উত্ত্যক্তের দায়ে শিক্ষক বরখাস্ত

বরখাস্তগাইবান্ধা: ছাত্রীকে উত্ত্যক্ত করায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাদলকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত করা হয়।

হয়রানির শিকার ছাত্রীর অভিযোগ, গত ৬ সেপ্টেম্বর দুপুরে টিফিনের ফাঁকে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাদল তাকে নিজ কক্ষে ডেকে পাঠান। সেখানে তিনি মেয়েটির শরীরে হাত দিয়ে আপত্তিকর আচরণ করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সরকার জানান, মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষিকা তাহেরা খানম, ম্যানেজিং কমিটির সদস্য ভূপেন্দ্রনাথ সরকার ও আশরাফুল ইসলামকে নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১৩ সেপ্টেম্বর কমিটি প্রতিবেদন জমা দেয়। এতে  অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, বিদ্যালয়ের সভাপতি ও  তদন্ত কমিটির সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে সকালে বিদ্যালয় ঘেরাও করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষোভের মুখে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘোষণা দেওয়া হয়।

পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত প্রধান শিক্ষককে বরখাস্তের পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে কমিটির সভাপতিকে নিদের্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাদল দাবি করেন, তিনি চক্রান্তের শিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ