• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আল আকসায় মুসলনমানদের প্রবেশে বাধা

154245_1আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় দিনের মতো আজ সোমবার আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে। মসজিদটিতে মুসলমানদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

মসজিদের ভেতরে ইসরাইলি পুলিশ প্রবেশ করলে মুখোশধারী একদল তরুণ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। পুলিশ বলেছে, সকালে মসজিদটির হিলটপ চত্বরে মুসলমানরা জড়ো হলেও তারা সেখানকার ইহুদি ও পর্যটকদের কোনো হয়রানি করেনি। তবে দাঙ্গার আশঙ্কায় সেখান থেকে তিনজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

রোববার ইসরাইলি নিরাপত্তারক্ষীরা আল আকসা মসজিদে ‘পাথর নিক্ষেপকারীদের’ লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে। দখলদারী ইসরাইলি বাহিনীর পবিত্র মসজিদটিতে প্রবেশ এবং হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ইহুদি, খ্রিষ্টান ও মুসলমান- এই তিন ধর্মের লোকদের জন্য আল আকসা মসজিদ এলাকা পবিত্র। গত রোববার ইহুদি নববর্ষের দিন মুসলমানদের সঙ্গে ইসরাইলি পুলিশের সংঘর্ষ বাধে।

তথ্যসূত্র : আল জাজিরাই অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ