সিসি নিউজ : ক্যান্সারে আক্রান্ত গীতিকার সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী লাকি আকন্দের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সহায়তারএই অর্থআজই তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকি আখন্দ বর্তমানে থাইল্যান্ডের পায় থাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করা হয়। ১০ সেপ্টেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
১৯৮৪ সালে বাজারে আসে লাকি আখন্দের প্রথম একক অ্যালবাম ‘লাকি আখন্দ’। এই অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘সুমনা’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়া অন্যান্য যেসব জনপ্রিয় গান তিনি লিখেছেন ও সঙ্গীতায়োজন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য: যেখানে সীমান্ত তোমার, কবিতা পড়ার প্রহর এসেছে, আবার এলো যে সন্ধ্যা, কে বাঁশি বাজায়রে প্রভৃতি।
১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখন্দের’ মৃত্যুর পর সঙ্গীতাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন এই গুণী সঙ্গীত ব্যক্তিত্ব।
প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮ সালে ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম