নীলফামারী: নীলফামারীতে শিশু শিল্পীদের নিয়ে দিন ব্যাপী সাংকৃতি উৎসবের অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নীলফামারীর শিশু একাডেমী আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় দিনব্যাপী সাংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতাদেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা.মজিবুল হাসান চৌধুরী।
দিন ব্যাপী এই উৎসবে নীলফামারী জেলা শিল্পকরা একাডেমী, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলা শিল্পকলা একাডেমী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিল্পিরা সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন।
বিকালে আলোচনা সভা ও অংশ গ্রহণকারী শিল্পিদের মাঝে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে দিন ব্যাপী সংস্কৃতিক উৎসবের সমপানী ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় পুলিশ সুপার জাকির হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শিশুদের মধ্যে সাংস্কৃতি চর্চা বাড়াতে এবং তাদের উৎসহ দিতে দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর দু’টি এবং নীলফামারী সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের দু’টিসহ মোট চারটি সাংস্কৃতিক দল অংশ গ্রহণ করে। দিনব্যাপী উৎসবে সাংস্কৃতিক দলগুলো নৃত্য, আবৃত্তি, গান ও কৌতুক পরিবেশন করেন।