• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে হাবিপ্রবি শিক্ষকদের বিভিন্ন কর্মসূচি পালন

1414দিনাজপুর প্রতিনিধি:  ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘন্টা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্ত্বরে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতি। এ সময়  বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ড. মো. নাজিমউদ্দিন, প্রফেসর ড. মো. মামুনুর রশীদ,  মো. মমিনুল ইসলাম. ড. মো. মামুনুর রশীদ প্রমূখ।
বক্তারা বলেন, অষ্টম বেতন কাঠামো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চরম অবমাননাকর। শিক্ষকদের মর্যাদা কমিয়ে দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যৌক্তিক দাবী মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অনতিবিলম্বে ৮ম বেতন কাঠামো পুণঃনির্ধারণ ও প্রয়োজনীয় সংশোধন করে শিক্ষকদের প্রাপ্ত মর্যাদা দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি হিসেবে এ কর্মসূচি পালন করেন হাবিপ্রবি শিক্ষক সমিতি। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ