• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র নীলফামারীতে উদ্ধার

উদ্ধারসিসি নিউজ: ঢাকার বংশাল হতে অপহৃত এক মাদ্রাসা ছাত্রকে নীলফামারী হতে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত মাদ্রাসা ছাত্র হলেন সাইদুল ইসলাম আবেদ (১১)। আবেদ ওই এলাকার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র এবং বংশাল মালিটোলা এলাকার ব্যাংক কর্মকর্তা শাহিন সাকির এর ছেলে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে।

নীলফামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের আনন্দবাবুর পুল নামক স্থান হতে তাকে উদ্ধার করে। সে অপহরনের পর অপহরনকারীদের হাত বদল হয়ে নীলফামারী এসেছিল। তবে এ ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ঢাকার বংশাল থেকে মাদ্রাসা ছাত্র সাইদুল ইসলাম আবেদ অপহণের শিকার হয়। অপহরণের পর অপহরণকারীরা তাকে দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়। হাত বদল হয়ে যাওয়া ঢাকার বংশাল থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র সাইদুল ইসলাম আবেদ (১১) কে নিয়ে দালাল চক্রটি নীলফামারী আসে এবং গোপন তথ্যে খবর পায় পুলিশ। এরই সুত্র ধরে অভিযান চালিয়ে অপহরনের শিকার আবেদকে উদ্ধার করে পুলিশ। তবে পুলিশি অভিযানের খবর পেয়ে অপহরনকারীরা হয়তো আবেদকে রেখে পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ