• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে জনতার হাতে ডাকাত সদস্য আটক

pic0000000ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের স্বরস্বতীপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে।  এ সময় গৃহকর্তার আত্মচিৎকারে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করে এক ডাকাত সদস্যকে আটক করেছে।

জানা যায় ওই গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র আজিজার রহমানের বাড়িতে শুক্রবার ভোর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল তার বাড়িতে ঢুকে তাকে এবং তার পরিবারকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল সেট ও স্বর্ণালঙ্কার নেয়। এ সময় গৃহবধু ফেন্সি বেগম (৩৫) বাধা দিতে গেলে ডাকাত দলের সদস্যরা তার হাতে ধারালো ছুরি দ্বারা আঘাত করলে তার হাতের আঙ্গুল কেটে যায়। এ সময় তার আর্তচিৎকার করলে এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে ডাকাত দলকে আটকের জন্য চেষ্টা করলে ৫ ডাকাত সদস্য পালিয়ে যায় এবং জনতার হাতে ইকবাল (৪০) নামে এক ডাকাত সদস্য ধরা পড়েন। আটককৃত ডাকাত সদস্য ঢাকা জেলার খিলগাঁও থানার মৃত আমির হোসেন তালুকদারের পুত্র ইকবাল। আটককৃত ডাকাত সদস্যকে জনতা পুলিশের হাতে তুলে দেয়।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছে।

লক্ষাধিক টাকার মালামাল চুরি

ফুলবাড়ী ঢাকা মোড়ে কম্পিউটারের দোকান ঘরের টিন সেড কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে চোরেরা। সাব-রেজিষ্টার অফিসের সামনে তাছনিন কম্পিউটার এন্ড ডিজিটাল ষ্টুডিও নামে ওই দোকানে এ চুরির ঘটনা ঘটে।

শুক্রবার গভীর রাতে কে বা কাহারা ঘরের ছাদের টিন খুলে হার্ডবোর্ড ভেঙ্গে ঘরে ঢুকে কম্পিউটার, প্রিন্টার, স্কানার, ক্যামেরা এবং ডয়ারে রাখা নগদ ২৫ হাজার টাকা চোরেরা নিয়ে যায়। পরদিন সকালে দোকানের মালিক আরিফুর রহমান তালা খুলে ঘরে ঢুকে চুরির বিষয়টি জানতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ