বাগেরহাট : কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের ৭৫ জেলেকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃত জেলেদের সুন্দরবনে কোস্ট গার্ডের দুবলার চর ক্যাম্প এবং হিরণ পয়েন্টে নৌবাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।
রোববার রাত ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলের হিরণ পয়েন্ট ও দুবলার চর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জেলে উদ্ধারের খবর নিশ্চিত করে তিনি জানান, বর্তমানে সাগর খুব উত্তাল। রোববার সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে মাছধরা ট্রলারডুবি ও জেলে নিখোঁজের খবর পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে সাগর ও উপকূলে উদ্ধার অভিযানে নামে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এরপর বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলারের ২৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর একটি টহল জাহান।
অন্যদিকে দুবলারচর সংলগ্ন উপকূলীয় সাগর থেকে কোস্ট গার্ডের টহল দল ৫০ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদের সুন্দরবনে কোস্ট গার্ডের দুবলার চর ক্যাম্প এবং হিরণ পয়েন্টে নৌবাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে বলে তিনি জানান ।