বিনোদন ডেস্ক: মাস্তানদের কবলে পরেছিলেন রওনক হাসান। দিনে দুপুরে ঢাকার ব্যস্ত রাস্তায় একদল মাস্তান তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে ঠোঁটে লিপিস্টিক, হাতে চুড়ি পরিয়ে মেয়ে সাজায়। মাস্তানরা তার সাথে দুব্যবহার করে এক সময় ছেড়ে দেয়। এই নিয়ে রওনক হাসান বেশ বিব্রত। অবশ্য এটি বাস্তবের ঘটনা নয়।
রেজানুর রহমানের ঈদের নাটক ‘মফিজ ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র’তে চরিত্রের প্রয়োজনে এই ঘটনার মুখোমুখি হন রওনক হাসান। নাটকটিতে রওনক হাসানকে নারীর ভূমিকায় দেখা যাবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন ভীট সুন্দরী হাসিন, রাকা, এস এম মোহসীন, মাহবুবা রেজানুর, সুর্কন হাসান, মিন্টু সরদার প্রমুখ। ঈদের আগের দিন সন্ধ্যে ৭ টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।